এপ্রিল মাসের ফেসবুক স্ট্যাটাস সমগ্র
৩০ই মার্চ,২০১৯
আসি বললেই আসা হয় না যাবো বললেই যাওয়া
আমিতো শুধু সেদিক যাই যেদিক তোমার হাওয়া।
- ২ এপ্রিল,২০১৯
তবু বারবার আসি ফিরে, চঞ্চলায় বা ধীরে
আমার কোথাও যাওয়ার নেই, জায়গা দিও নীড়ে.
আমার কোথাও যাওয়ার নেই, জায়গা দিও নীড়ে.
- ৩ এপ্রিল,২০১৯
এই বর্ষায় তোমাদের কুঁড়েঘর টিকবে?
তোমায় ভেবে রাত কাটেতো দিন কাটে না,
দিন কাটেতো রাত,
দিন কাটেতো রাত,
বুঝি না এ কেমন প্রেম
কোন সে প্রেমের জাত!
কোন সে প্রেমের জাত!
সন্ধ্যাবেলায় ফুটেই ফুল সন্ধ্যামালতী হয়
বুকের ভেতর থেকেও সে মনের মানুষ নয়।
বুকের ভেতর থেকেও সে মনের মানুষ নয়।
কবিতা
ব্যাংকার
কত রাত জেগে পরিকল্পনা করেছি দুজনে একসাথে মরবো বলে।
যেতেই যখন হবে একসাথে যাবো চলে।
যেতেই যখন হবে একসাথে যাবো চলে।
কখনো বৃদ্ধ হয়ে স্বাভাবিক মৃত্যুর ইচ্ছে,
আমি চাইতাম সত্তর হোক, তুমি বলতে আশি।
কখনো না পেয়ে একিসাথে গলায় ফাঁস বা এগারোতল ভবন থেকে লাফ,
আমার ছিল লাফে ভোট, ভেটো তোমার ফাঁসি।
বা রাগের চোটে একজন আরেকজনকে খুনের নকশা
আমার ভাগে ছুরির কোপ, তোমায় বিষের সর্বনাশী।

সব ভেস্তে দিলো এমটিও!
সদ্য চাকরি পাওয়া তোমার পাণিপ্রার্থী নামকরা ব্যাংকের এমটিও।
হারিয়ে গেলো এক বেকারের সাথে একত্রে মরার পরিকল্পনা।
শুরু হলো নতুন ভাবে অন্য নতুন গল্প।
সদ্য চাকরি পাওয়া তোমার পাণিপ্রার্থী নামকরা ব্যাংকের এমটিও।
হারিয়ে গেলো এক বেকারের সাথে একত্রে মরার পরিকল্পনা।
শুরু হলো নতুন ভাবে অন্য নতুন গল্প।
বেঁচে থাকার স্বার্থে আজ আমাকে টিকে থাকার পরিকল্পনা করতে হয়।
আমিও খুঁজে বেড়াই সেই পরিকল্পনায় ভেটো দেওয়ার নতুন মুখ।
একটা সদ্য বা অভিজ্ঞ নতুন মুখ।
আমিও খুঁজে বেড়াই সেই পরিকল্পনায় ভেটো দেওয়ার নতুন মুখ।
একটা সদ্য বা অভিজ্ঞ নতুন মুখ।
-এন জে শাওন।
তবুও বেঁচে থাকো তুমি হাসিমুখ নিয়ে বেলা অবেলায়,
কেউ না জানুক বুকের ভেতর কে বা আসে কে বা হারায়।
কেউ না জানুক বুকের ভেতর কে বা আসে কে বা হারায়।
কবিতা
এই যে তুমি দূরে থাকো, থাকো ভালো তাতে?
এই যে তোমার লুকোচুরি, কেন আমার সাথে?
এই যে তোমার লুকোচুরি, কেন আমার সাথে?
যদি বলো আছি ভালো, বেশ ভালো, খুব ভালো
তবে হোক তাই যেমনে থাকো সুখে?
কিন্তু যদি যাচ্ছে আর কি, যাচ্ছে দিন
বলো এভাবে থাকবো কোন দু:খে?
তবে হোক তাই যেমনে থাকো সুখে?
কিন্তু যদি যাচ্ছে আর কি, যাচ্ছে দিন
বলো এভাবে থাকবো কোন দু:খে?
হাত বাড়াতে নাই পারো, বাড়িয়ে দাও মন,
থাকিনা দুজন একটু ভালো আরো কিছুক্ষণ।
থাকিনা দুজন একটু ভালো আরো কিছুক্ষণ।
কবিতা
স্টোররুম
ভালো থাকার নাম করে কত দু:খ হাত পেতে
বুক পেতে
চোখ পেতে নিয়েছি লুকিয়ে।
রেখেছি স্টোর রুমে ডিজিটাল তালা দিয়ে।
বুক পেতে
চোখ পেতে নিয়েছি লুকিয়ে।
রেখেছি স্টোর রুমে ডিজিটাল তালা দিয়ে।
ভালো থাকার নাম করে
বুঝতে দিতে চাইনি কতটা দু:খে আমি হাসি ভুলেছি, কবিতা ভুলেছে,
কথার তুবড়ি নিয়েছি গুটিয়ে।
জানতে দিইনি আমার হৃদয়েও দুই পিঠ আছে, আছে সুখ, দু:খ দুটোই বোঝার ক্ষমতা।
বুঝতে দিতে চাইনি কতটা দু:খে আমি হাসি ভুলেছি, কবিতা ভুলেছে,
কথার তুবড়ি নিয়েছি গুটিয়ে।
জানতে দিইনি আমার হৃদয়েও দুই পিঠ আছে, আছে সুখ, দু:খ দুটোই বোঝার ক্ষমতা।
ভালো থাকার নাম করে কখনো জোকার সেজেছি, কখনো পুতুল সেজেছি
কখনো বা সেজেছি পাশে দাঁড়িয়ে থাকা অনুভূতিহীন খাম্বা।
অথচ মানুষ বাদই দাও বৃক্ষ ভাবলেও জল পেতাম দু বেলা।
কখনো বা সেজেছি পাশে দাঁড়িয়ে থাকা অনুভূতিহীন খাম্বা।
অথচ মানুষ বাদই দাও বৃক্ষ ভাবলেও জল পেতাম দু বেলা।
ভালো থাকার নাম করে বধির হয়েছি,
বোবা হয়েছি
হয়েছি অন্ধ।
আসমানে তারার সংখ্যা মাত্র পাঁচ, বিশ্বাস করে গেছি অবলীলায়।
বোবা হয়েছি
হয়েছি অন্ধ।
আসমানে তারার সংখ্যা মাত্র পাঁচ, বিশ্বাস করে গেছি অবলীলায়।
অথচ সেদিন আমার স্টোররুমের জানালা খুলেছি অক্সিজেনের অভাবে।
তাতেই তুমি অবাক,স্তব্ধ।
বলে দিলে এখন বড় হয়েছি, এত দু:খ নিয়ে ভালো থাকা যায় না তা বুঝার ক্ষমতা তোমার হয়েছে।
বন্ধ কর দিলে যোগাযোগ।
তাতেই তুমি অবাক,স্তব্ধ।
বলে দিলে এখন বড় হয়েছি, এত দু:খ নিয়ে ভালো থাকা যায় না তা বুঝার ক্ষমতা তোমার হয়েছে।
বন্ধ কর দিলে যোগাযোগ।
এত কিছু বুঝো, শুধু বুঝলে না স্টোর রুমের মত মানুষের মনেরও দু:খ পোষার ধারণ ক্ষমতা থাকে। মাঝে মাঝে দেয়াল ভেঙে বাড়াতে হয় ধারণ ক্ষমতা
কিংবা ভালোবাসা দিয়ে করতে হয় ডাম্পিং।
কিংবা ভালোবাসা দিয়ে করতে হয় ডাম্পিং।
আমি দেয়াল ভেঙে বসে আছি স্বর্ণতরু,
তুমি সুখ না পারো দু:খ নিয়েওতো আসতে পারো?
তুমি সুখ না পারো দু:খ নিয়েওতো আসতে পারো?
কাউকে ক্ষমা করা মহত্ত্বের লক্ষণ।
একই কাজে দ্বিতীয় বার ক্ষমা করা মানে আপনি বেশি মহত্ত্বের পরিচয় দিয়ে ফেলেছেন।
তৃতীয়বার করা মানে মহত্ত্বের কিছু নাই আপনি ওর প্রতি দুর্বল। ক্ষমা ছাড়া কোন অপশন নাই।
মনে রাখবেন এর প্রতিফল আপনাকে পেতেই হবে এবং সেটা কষ্টকর প্রতিফলই।
আমার মন্দ হওয়া বন্ধ হয়নি হৃদয় পোড়ার ঘ্রাণে
যার জন্য পুড়ছে মন সে কি তা জানে?
যার জন্য পুড়ছে মন সে কি তা জানে?
আমার ফেসবুক লিংক NJ Shawon
No comments:
Post a Comment