বাংলা সকল ধরণের পিডিএফ বইয়ের উৎস।
ঘরে বসে সময় কাটানোর উপায় (৩)।
বই পড়া হতে পারে সময় কাটানোর অন্যতম উপায়।
তবে কি কি বই পড়বেন, বা এই ১০ টি বই পড়ুন এমন লিস্ট দিব না। আমার কাছে পড়া ৯০% বই ই মনে হয় ভালো বই। তাই বই এর সোর্স দেই। কই থেকে বই নামাবেন বা কোথায় ভালো পাওয়া যায়।
১) বইপোকা.কম একটা এপস আছে। গুগল থেকে নামিয়ে নিবেন। পুরোনো প্রায় সকল বই আছে। স্ক্রীনশট দিলাম নামিয়ে নিবেন। আছে অডিওবুকও এখানে। মানে আপনাকে বই পড়ে শোনাবে।
এপসটি সরাসরি
পেতে : বইপোকা এপস
২) একটা গুগল ড্রাইভ লিংক পেলাম কে যেন লিংক দিলো। খুব বড় কালেকশান এবং খুব সাজানো সংগ্রহ। আশা করি সময় নিয়ে এখান থেকেই বই নামাতে পারবেন।
লিঙ্কটি হচ্ছে :
Online books library
৩) ফেসবুকে Bangla books Direct link নামের একটা ষাট হাজার সদস্যের গ্রুপ আছে। গ্রুপটিতে হাজার হাজার বই তাদের ফাইলে সাজানো আছে। আপনার লেখক ও ধরণ অনুযায়ী আপনি যেকোন বই নামাতে পারেন। ফিকশান ও নন ফিকশান উভয় আছে। যদিও ঈদানীং সমস্যা দিচ্ছে তবে সে সমস্যার সমাধানও গ্রুপে বলা আছে।
ফেসবুক গ্রুপের লিংক : Bangla Books Direct link
৪) যেকোন বই নাম দিয়ে সাথে পিডিএফ লিখে গুগলে সার্চ দিলেই অনেক লিংক পাবেন। ২-১ টা সাইটে ক্লিক করলেই বুঝতে পারবেন কোনটা কেমন। সার্চ দিবেন এইভাবে (গাভী বিত্তান্ত - আহমদ ছফা pdf.)
৫) আপনার পছন্দ করতে সমস্যা হলে সেরা বাংলা বই, সেরা ১০০ বই, সেরা বাংলা বই ইত্যাদি লিখে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন বইয়ের লিস্ট।
তবে সব সেরা বই আপনার কাছেও সেরা লাগবে এমন কথা নেই।
৬) এরপরেও কোথাও সমস্যা হলে বা কোনবই খুঁজে পাচ্ছেন না, খুঁজতে ইচ্ছে করছে না তাইলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন। অবসর ও অনলাইনে থাকা অনুযায়ী যোগাড় করে দেওয়ার চেষ্টা করবো। ইনশা আল্লাহ।
বি.দ্র. যেসব বই নতুন ২-৩ বছর হয়েছে বের হয়েছে সেগুলো কিনে সংগ্রহ করুন। সেগুলোর পিডিএফ বানিয়ে লেখকদের ক্ষতি ও তাদের অনুৎসাহিত না করার জন্য অনুরোধ করা যাচ্ছে
আমার ফেসবুক আইডি : NJ Shawon
বই পড়ুন। বইয়ের সাথে থাকুন।
- এন জে শাওন।

No comments:
Post a Comment