Sunday, March 22, 2020

করোনা ভাইরাসের জন্য সচেতনদের যা জানা দরকার।

১) করোনা কোন পাপের শাস্তি না যে যারা পূণ্যবান তাদের হবে না। রোগ পাপ-পূণ্যে পরিপূর্ণ সবারই হয়। তাই পূণ্যের দোহাই দিয়ে থোড়াই কেয়ার বা শুধুমাত্র ধর্মীয় নিয়ম চললেই রোগ হবে না এরকম কিছু নেই।

২) ক) অজুর হাত ধোয়া এবং সাবান/হ্যান্ডস্যানিটাইজার/হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়া পুরোই আলাদা ব্যাপার।
খ) একই কথা নেকাবের জন্য। নেকাব  শুধু মেয়েদের জন্য, মাস্ক নারী-পুরুষ উভয়ের জন্য।

গ) সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করাই ভালো জমায়েত হওয়াটাই যেখানে ঝুঁকিপূর্ণ সেখানে কি আর বলবো।

তাই আপনি
নামাজ পড়ুন, ধর্মীয় কাজ করুন। তবে রোগ সবারই হয় তার জন্য নিরাপত্তা নিন।

৩) সরকারের এত অল্প কীটে কিছুই হবে না। ফোন দিলে খুব মারাত্নক না হলে বলবে হোম কোয়ারান্টাইনে থাকতে তাই যারা সামান্য শঙ্কায় আছে এবং যাদের হয়নি তারাও পরিবারে আলাদা আলাদা থাকার চেষ্টা করুন।
নিজের প্লেট, গ্লাস নিজে পরিষ্কার করুন। দুরত্বে থেকে কাজ করুন। হোম কোয়ারান্টাইন মেনে চলুন।

৪) ক) মৃত্যু সংখ্যা, ছড়ানো সংখ্যা, লক্ষণ, প্রতিরোধ, ওষুধ ইত্যাদি নিয়ে কোন ধরণের কালেক্টেড, যেকোন ডাক্তারের ভিডিও বা স্ট্যাটাস, বাইরের মানুষের ভিডিও বা স্ট্যাটাস ইত্যাদি শেয়ার বা কপি করা থেকে বিরত থাকুন।

খ) শুধুমাত্র দ্যা গার্ডিয়ান, বিবিসি,সিএনএন, আল জাজিরা, প্রথম আলো, বিডিনিউজ, বাংলা ট্রিবিউন, ডেইলি স্টার, প্রখ্যাত টিভি চ্যানেল এ নিউজগুলো দেখে বিশ্বাস করবেন, শেয়ার বা পোস্ট করবেন।

গ) জাতিসংঘ, WHO, ইউনিসেফ এই ৩ জনের ফেসবুক পেজ বা ওয়েবসাইটে যা লেখা তা ফলো করবেন।
(কোথাও কিছু লেখা তার উপরে ইউনিসেফ বলেছে বা নিচে ইউনিসেফ লেখা এমন পোস্টও শেয়ার বা কপি করবেন না। নিজে ওদের ওয়েবসাইট খুঁজে চেক করে তারপর সিউর হবেন।)

৫) বিদেশফেরত কেউ হলে অবশ্যই নিজে নিজে ঘরে থাকবেন। আপনার আশেপাশে হলে বুঝাবেন নাহয় প্রশাসনতো আছেই।

৬) যে কারো স্বপ্নই মানতে হবে এমন কিছু না। এসব।হুজুগে থেকে সাবধান।

৭) গ্রামে ডায়রিয়া, এইডস, যক্ষ্মা, যেকোন মানসিক রোগ হয় হাসির পাত্র। কাউকে এ রোগের ব্যাপারে বললে রুগীর আত্মসম্মানে লাগে। এখন এটাও সেই দলে। করোনা ধরছে নাকি? করোনার রুগী নাকি? ইত্যাদি হচ্ছে ট্রল। প্লীজ এসব বন্ধ করুন। রোগ মানে রোগ। কাশেম মিয়ার ডায়রিয়া ও চৌধুরী সাহেবের হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার মাঝে ক্লাসের কোন ব্যাপার নেই।

( যদি না দেখা হয় দেখার চেয়ে  প্রেমের
 যদি না ছোঁয়া হয় ছোয়াঁর চেয়ে ভালো
 তবে হোক তাই,
 ধরণীতে নেমে আসুক শান্তি নামের আলো।)

-এন জে শাওন।

(এই সাতটা পয়েন্ট সূত্রের q7 এর মান  নয়।বিভ্রান্তিতে পপড়বেন না, বিভ্রান্তি ছড়াবেন না। )

No comments:

Post a Comment