Monday, March 23, 2020

বাংলাদেশের সেরা ২০ মুভি/সিনেমা/চলচ্চিত্র

এই বন্ধে যে ১০ টি বাংলা(বাংলাদেশি) মুভি দেখতে পারেন। এগুলো বাংলাদেশের সেরা মুভি বা সেরা সিনেমাও।

১) মৃত্তিকা মায়া
রাইসুল আসাদ কি মাপের অভিনেতা তা এই মুভি দেখলেই টের পাবেন।
২) দীপু নাম্বার টু
বাংলাদেশের সেরা কিশোর মুভি। ভালো লাগতে আপনাকে বাধ্য করবে।
৩) বাবা কেন চাকর
টিপিক্যাল বাঙালী মুভি কিন্তু রাজ্জাকের অভিনয়!! কোমল বাংলার নারীরা এই মুভি দেখে দেখে আঁচল ভিজিয়েছে।
৪) মেড ইন বাংলাদেশ
ফারুকীর সেরা একটা মুভি। হাসবেন, হাসবেন, হাসবেন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রহসন দেখতে পাবেন।
৫) টেলিভিশন
ফারুকীর শেষ ভালো মুভি আমার মতে। গ্রামের কুসংস্কার, প্রেম এবং বর্তমানের সাথে মিলিয়ে চলা।

৬) দুই দুয়ারী
গানগুলো!! রিয়াজ ও শাওনের অভিনয়।
৭) আগুণের পরশমণি
যুদ্ধের মুভি তবে যুদ্ধ নেই।
৮) শ্যামল ছায়া
যুদ্ধের মুভি, অনুভুতির মুভি। এই দুইটা সিনেমায় আপনি যুদ্ধ পাবেন না। তবে, কিন্তু।
৯) নন্দিত নরকে
এই মুভির শেষ সীন!! দেখে ফেলেন।
১০) দারুচিনি দ্বীপ
বন্ধু বান্ধব আছে। তাদের সাথে ঘুরতে যান। বা একসময় ঘুরতে যেতেন। এখন মিস করেন। তাদের জন্য।
১১) ঘেটুপুত্র কমলা
আগেরকালে ভাটি অঞ্চলে যে ঘেটুর প্রচলন ছিল তা দেখিয়েছেন হুমায়ূন আহমেদ।
১২) মাটির ময়না
অস্কারের জন্য মনোনীত মুভি। বাংলার অন্ধবিশ্বাস, চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি নিয়ে।
১৩) অজ্ঞাতনামা
এই মুভির প্রচারণা করলে মুভিটি আরো বেশ জনপ্রিয় হতো।
১৪) আয়নাবাজি
চঞ্চলের মুগ্ধ করা অভিনয় এবং বাংলাদেশের এই সময়েও যে ভালো মুভি বানাতে পারে তার উদহারণ। গানও খুব ভালো হয়েছে।
১৫) ওরা ১১ জন
মুক্তিযুদ্ধের আরেকটি সিনেমা। ঠিক শুধু যুদ্ধের সিনেমা না স্বপ্নের সিনেমা।
১৬) গেরিলা
পুরো মুক্তিযোদ্ধার একটা অংশ। জয়া আহসান আপনাকে মুগ্ধ করবে। বয়স দিয়ে নয়, অভিনয় দিয়ে।

১৭) হাজার বছর ধরে
জহির রায়হানের এই মুভি বাংলার গ্রামকে, গ্রামের মানসিকতাকে এত সুন্দর ফুটিয়ে তুলেছে যে আপনি এসব ভুলে গেলে মুভিট দেখেই ধারণা নিতে পারবেন।

১৮) মনপুরা
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মুভি। এই গত দশকের সেরা মুভির অন্যতম।

১৯) সূর্যদীঘল বাড়ি
আবু ইসহালের কালজয়ী উপন্যাসকে ভালোই রুপ দিয়েছে এই সিনেমাটিতে।

২০) রানওয়ে
আইএমডিবিতে  ৮.২ রেটিং পাওয়া, পুঁজিবাদি, জঙ্গী ইত্যাদি নিয়ে দারুণ এক মুভি। এই মুভির ফ্রেমিং, ভিজুয়াল ইফেক্ট আপনাকে শান্তি দিবে।

সেরা ১০ মুভি বলে ২০টা দিলাম কারণ এর মাঝে অনেক মুভিই আপনি দেখে ফেলেছেন। আপাতত ঘরে থাকুন। সেফ থাকুন। এবং বাংলা মুভি দেখে আফসোস করুন এখন কি বানায়!!

No comments:

Post a Comment