Tuesday, March 24, 2020

করোনা ভাইরাসের জন্য ঘরে বসে সময় কাটানো। ধর্মীয় জ্ঞান অর্জন।

করোনা ভাইরাসের জন্য বসে সময় কাটানো।

ধর্মীয় জ্ঞান শিখি।

ঘরে বসে বসে বিরক্ত হওয়ার এই সময়ে ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারি। বিচ্ছিন্নভাবে, আজ এই ওয়াজ, কাল ওই চ্যানেল থেকে না শিখে একটা রুটিন বা একটা নিয়ম করে শিখতে পারি।

ইসলাম মানে পূর্ণাঙ্গ জীবনবিধান।  পূর্ণাঙ্গ মানে আমরা যা যা কাজ করি সব কিছুর জন্য আইন-কানুন নির্দেশনা রয়েছে।
আমরা মানতে পারি কি না পারি কিন্তু আমাদের নিজ ধর্মের বিধানগুলো যথাসম্ভব জানা উচিত। এই সময়টা তার জন্য আদর্শ।

১) ডিজিটাল এপস বিডি এর Quran Mazid ও  Al Hadith নামে দুইটি এপস আছে যা বাংলায় খুবই ভালো। আমি অনেকগুলো এপস চেক করে এই দুইটা ভালো মনে হয়েছে।

বিষয়ভিত্তিক ভাগ থাকাতে আপনি নিজের পছন্দের বিষয় সম্পর্কে জানতে পারবেন সিহাহ সিত্তাহ থেকে।
তেমনি কুরআনের এপসটাতেও আছে আপনার পছন্দ অনুসারে তাফসীর পড়ার সুযোগ।

আরো দুইটা ভালো দিক হচ্ছে কোন এড নেই। এবং প্রতিদিন আপনার পছন্দের টাইমে একটা হাদীস ও একটা আয়াত আপনার নোটিফিকেশন আসবে। আমাদের মত আলসের জন্য অন্তত ডেইলি একটা হাদীস ও আয়াত পড়ার অপূর্ব সুযোগ।

২) কুরআন হাদীস অনূসরণ করলেও সেখান থেকে নির্দেশনা, আইন, ফতোয়া বের করার সক্ষমতা আমাদের অনেকেরই নাই। তেমনি সিহাহ সিত্তাহ থেকে খুঁজে খুঁজে বের করাও খুব কঠিন। তাই কোন তাফসীর খন্ড এবং বিষয়ভিত্তিক সাজানো হাদীসের বই নিতে পারেন। (বাজারের রিয়াদুস সালেহীন ভালো মনে হয়েছে).

৩) আপনি যদি ঈমান মানে দৃঢ়বিশ্বাস বুঝেন। এবং ঈমানদারী হোন। তাইলে এই স্বল্প সময়ে আস্তিকতা-নাস্তিকতা এড়িয়ে যান। ১০-১৫ দিনে সব পড়ে শেষ।করতে পারবেন না। মাঝখান দিয়ে ছেড়ে দেওয়া বিপদের সম্ভাবনা বাড়াবে।

৪) মোবাইলে নোট রাখুন। মনে যে কাজের বিধান সম্পর্কে জানতে ইচ্ছে করে লিখে ফেলুন। তারপর রাতে সে সম্পর্কে বিস্তারিত জানুন। যেমন আপনার মনে হয়েছে কাপড় ধোয়াতো একটা কাজ, এ নিয়ে ইসলাম কি বলে? ঘর থেকে বের হওয়ার কোন নিয়ম আছে? ইত্যাদি ইত্যাদি।

৫) খুবই জরুরী বিষয়, কোন বিষয়ে কিছু একটা পড়েই অন্য ফতোয়ার সমালোচনা, নিজে ফতোয়া দেওয়া শুরু করবেন না। আপনি ১০-১৫ দিনে সব কিছু জানতে পারবেন না।

কোন সাহায্য লাগলে, তথ্যের প্রয়োজনে অবশ্যই বিজ্ঞ আলেমের সাহায্য নিন। এবং পারলে একের অধিক থেকে জানুন।

অন্য ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম সম্পর্কে জানুন।

-এন জে শাওন।



No comments:

Post a Comment