ঘরে বসে সময় কাটানো ৪ (দক্ষতা বাড়ানো)
১) আন্তর্জাতিক লেভেলের কোর্স করায় যারা।
ক) Coursera
বাসায় থেকে হার্ভাড, পেনসিলভিনিয়া ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দ্বারা কোর্স করতে চান?
ডিপ্লোমা নিতে চান? চান আন্তর্জাতিক সার্টিফিকেট?
সব দিবে কোর্সেরা। আপনি শুধু খরচ দিবেন। আর পাবেন কর্পোরেট গ্রুমিং থেকে সাইকেল চালানো পর্যন্ত হাজার হাজার কোর্স।
( করোনার জন্য তারা অনেকগুলো জনপ্রিয় কোর্স ফ্রি করতে দিচ্ছে।।তবে সার্টিফিকেট নেই।)
খ) udemy
এই ওয়েবসাইটে মাছ ধরা থেকে মেশিন লার্নিং, ইন্ট্রারপ্রেনারশিপ থেকে ডিজিটাল মার্কেটিং কি নেই?
আছে ফ্রী অনেক কোর্স করার সুযোগ।
যদি সামান্য ফি দিয়ে কোর্স করুন তাহলে পাবেন সার্টিফিকেট। সাথে আনলিমিটেড এক্সেস। আর বাইরে একটু আধটু খুঁজলে পাবেন ৮০%, ৯০% পর্যন্ত ছাড়া, এমনকি ১০০% ছাড়ের কোর্স যেগুলোতে আবার সার্টিফিকেট ও পাবেন।
গ) Lynda ও Learning Linkdin
লিন্ডা ও লার্নিং লিনকডিইন(বানান হচ্ছে না দু:খিত) এখন এক হয়ে গেছে। Linkdin সম্পর্কে সবাই জানেন। কর্পোরেট জগতের সোশ্যাল মিডিয়া।
তো এখান থেকে কোর্স করলে পারবেন আপনার linkedin প্রোফাইলে সরাসরি সার্টিফিকেট যোগ করতে। প্রথম মাস পুরো ফ্রি। পরে আর ফ্রি নেই।
ঘ) এলিসন. কম
MIT, Harvard এর টিচার এর ফ্রি কোর্স সাথে সার্টিফিকেট। (আমি নিজে চেক করি নাই এটা, কালেক্টেড এই অংশটা)
https://alison.com/certificate-courses
ঙ) হার্ভাড ইউনিভার্সিটি
হার্ভাড সরাসরি আপনাকে শেখালে কেমন লাগবে?
https://online-learning.harvard.edu/
চ) আছে skillshare, edx, edunix, coursebuffet, findtutorials সহ আরো অনেক। আমি আদতে এগুলোর চেক করছি জাস্ট। ঘাঁটাঘাঁটি করিনি।
২) যার ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন গুগল, ফেসবুক তাদের নিজস্ব মাধ্যমে আপনারে শিখাবে।
গুগল লিংক https://learndigital.withgoogle.com/digitalgarage/course/digital-marketing
এছাড়া সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন এর জন্য Semresh একাডেমির অনেকগুলো কোর্স আছে ফ্রী সাথে সার্টিফিকেট।
কোর্স করতে https://www.semrush.com/academy/courses
৩) যারা বিজনেস ডিপার্টমেন্ট এর সাথে যুক্ত তাদের জন্য
1)http://www.businessdictionary.com/
2)https://www.investopedia.com/
3)https://www.uddoktarkhoje.com/
4)https://www.allbusiness.com/
5)https://finance.yahoo.com/
6)https://www.marketwatch.com/
7)https://www.bloomberg.com/asia
৪) কোন দয়াবান ব্যাক্তি অনেকগুলো কোর্স এখানে দিয়ে দিয়েছেন যার যা লাগবে নিয়ে নিন।
https://drive.google.com/drive/mobile/folders/1ndpfnGW4ed-hxqFuyZ2aMyuc6MseOdCx?usp=drive_open
৫) সাইবার৭১ ইথিকাল হ্যাকিং এর ফ্রী কোর্স দিচ্ছে। খোঁজ নিন তাদের ফেসবুক পেজে এখনো সময় আছে কি না।
৬) মুক্তপাথ
বাংলাদেশি সরকারি ওয়েবসাইট ও এপস। অনেক রিসোর্স আছে। যা লাগবে নিয়ে নিন।
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://play.google.com/store/apps/details%3Fid%3Dorangebd.newaspaper.mymuktopathapp%26hl%3Den_US%26referrer%3Dutm_source%253Dgoogle%2526utm_medium%253Dorganic%2526utm_term%253Dmukto%2Bpath%26pcampaignid%3DAPPU_1_xWV7Xrm9BeuQ4-EPztmAyAY&ved=2ahUKEwj5s4qt5rXoAhVryDgGHc4sAGkQ5IQBMB56BAgJEAM&usg=AOvVaw3Ju3uy63zbWm1BGmKGTbWv&cshid=1585145431299
৭) ১০ মিনিট স্কুল, খান একাডেমি
বেসিক পারসোনাল স্কিল বাড়ানোর রিসোর্স পেয়ে যাবেন। দুটোরই আছে এপস, সাইট এবং ইউটিউব চ্যানেল। যা ভালো লাগে আর কি।
৮) ইউটিউব এবং গুগল
কিছু বলা লাগবে?
(যেকোন সাহায্যের/তথ্যের জন্য ইনবক্স খোলা)
[লেখক যেখানে থাকে সেখানে নেটওয়ার্ক ও এমবির দাম বেশি বলে করতে পারছে না কিছুই। আর মেসে ওয়াইফাই থাকলেও ঘুম+ মুভি+বই+ফেসবুক+ইউটিউবের জন্য সময় পায় না। তাই।আপনি কি কি করলেন এই প্রশ্ন গ্রহণযোগ্য নয়।]
-এন জে শাওন
No comments:
Post a Comment