Thursday, July 23, 2020

যেভাবে সাহায্য করবেন নতুন উদ্যোক্তাদের

আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এর নামে প্রচারিত হচ্ছে " উদ্যোক্তারা উদ্যোগ নিলে বন্ধু-বান্ধবরা নাকি প্রচার করে না, কিনে না, সাহায্য করে না। শুধু টিটকারি। " কথাটা উনি বলছেন কি না জানা নেই তবে একেবারে মিথ্যা নয়। বিসিএস ক্যাডার হলে পরিচিত অপিরিচিত সবাই যেভাবে গর্বিত অনুভূব করে, ক্রেডিট নেয়, ভাই/আপুদের প্রশংসায় পঞ্চমুখ তেমনি বেসরকারি চাকুরি পাইলে বা ব্যবসায় উদ্যোগ নিলে তা দেখা যায় না। আবার তারাই সবাই কেন শুধু বিসিএসই দেয় এই মর্মে স্ট্যাটাস বা ক্ষোভ প্রকাশ করে। (অবশ্য ওই ক্যাডাররা গত ৩-৪ বছর পড়ার সময় আমরা আর জানি না)। 

বেশিরভাগ সময়ই ফেসবুকে বন্ধু-বান্ধবরা পেজে বা ফেসবুক গ্রুপে কেন আমন্ত্রণ জানায় তা নিয়ে বেজায় ক্ষোভ, তাদের নিয়ে যাচ্ছে তাই বলা হয়। 
অথচ ওই বন্ধু ব্যর্থতায় ফাঁস দিলে আহারে আমারে বলতি এই মর্মে সহানুভূতি জারি হয়।

ফেসবুক পেজে লাইক দিলে বা গ্রুপে এড হলে কোন টাকা-পয়সা লাগে না। আপনি সে প্রোডাক্ট বা সে টপিকে ইন্টারেস্ট না হলে লাইক বা জয়েন থাকা সত্ত্বেও পেজ/গ্রুপ উভয়ের পোস্টই আপনার ফেসবুক ফীডে না আসে সে ব্যবস্থা করা যায়। 

এখন সবচেয়ে বড়

Thursday, July 9, 2020

চিকিৎসক, বাংলাদেশের চিকিৎসক ও কাঁঠাল জনতা

ডাক্তারি একটা পেশার নাম। অন্য পেশাগুলোর মত জীবিকা নির্বাহের জন্য একটা পেশা। সাধারণত পেশাগুলোতে দুই ধরণের পণ্য বিক্রয় চলে। 
  প্রথমত, বস্তুগত।  যেমন: চাল, ডাল, আটা, মোবাইল, কম্পিউটার (বর্তমানে কিছু অবস্তুগত তবে দৃশ্যমানও থাকে যেমন: সফটওয়্যার)।
দ্বিতীয়ত অবস্তুগত যেমন সেবাদানকারী পেশাগুলো।  উকিল, শিক্ষক, ডাক্তার ইত্যাদি।

সুতরাং ডাক্তাররা সেবার বিনিময়ে টাকা উপার্জন করে যেমনিভাবে একটা ব্যবসায়ী তার পণ্যের বিনিময়ে। এখানে মহত্ত্বের কিছু নেই। পাঠাও রাইড দেওয়াও যে সেবা ডাক্তারিও সেবা। দুটোই আপনি ভালোভাবে দ্বায়িত্ব পালন করলে ভালো লোক। ক্ষতি করলে, খারাপ ব্যবহার করলে খারাপ। 

পার্থক্য মোটেও নাই তা না। ডাক্তার মানুষের জীবন নিয়ে, কষ্ট-বেদনা নিয়ে কাজ করে। যা প্রত্যক্ষ দেখা যায়। যার পরিণাম খুব বেশি ও প্রায় সরাসরি বুঝা যায়। তাই তাদের দোষ ও গুণ দুইটাই মানুষের কাছে বেশি। 
তাই ডাক্তারকে যেমন দ্বিতীয় ইশ্বর বলে তেমনি কসাই বলে। এখন মোটাদাগে যেটা বেশি হয় সেটা প্রচার বেশি হয়। 

আদতে তারা কিছুই না। তবুও ওই যে প্রত্যক্ষ অবদান!! একজন শিক্ষক ফাঁকিবাজি করলে, উকিল ফাঁকিবাজি করলে মানুষ যত দ্রুত তার পরিণাম বুঝতে পারে বা তা যতটা ভয়াবহ পরিণাম হয় সাধারণত ডাক্তারদের ফাঁকিবাজিতে পরিণাম এর চেয়ে বেশি ভয়াবহ হয়। আবার আন্তরিকতার ক্ষেত্রেও একই কথা। শিক্ষকদের আন্তরিকতাও কাজে লাগে, ভালো একটা পরিণাম বয়ে আনে কিন্তু সেটা অল্প কয়েকদিনেই বুঝা যায় না বা জীবন-মরণের প্রশ্ন হয় উঠে না। তাই এটা নিয়ে বেশি হুল্লোড়। 

আরেকটা ব্যাপার হচ্ছে ডাক্তারদের পারিশ্রমিক।  ২ মিনিট