Thursday, April 25, 2019

উন্নয়ন ও বর্তমান বাংলাদেশ (পার্ট ১)ঃ উন্নয়ন কাকে বলে, উন্নয়নের ধরণ ও উন্নয়ন মতবাদ ।

উন্নয়ন ও বর্তমান বাংলাদেশ (পার্ট ১)ঃ  উন্নয়ন কাকে বলে, উন্নয়নের ধরণ ও উন্নয়ন মতবাদ ।

 

- এন জে শাওন

 


বাংলাদেশের পত্র-পত্রিকা, টকশো, খবর, এবং বিশেষ করে রাজনৈতিক বক্তব্যগুলো শুনলে নেগেটিভ শব্দগুলো বাদে যে পজিটিভ শব্দ গুলো শোনা হয়, পড়া হয়, বলা হয় সেগুলো হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়ন।
ডিজিটাল বাংলাদেশ শব্দটি মোটামুটি খেই হারিয়ে ফেলেছে, পুরোনো হয়ে গেছে কিন্তু তরতাজা আছে উন্নয়ন শব্দটি।

শিল্প উন্নয়ন, জিডিপি উন্নয়ন, রাস্তঘাট উন্নয়ন, রেলপথ উন্নয়ন, কৃষিক্ষেত্রে উন্নয়ন, রিজার্ভ টাকা রাখায় উন্নয়ন, রেমিট্যান্স উন্নয়ন, তথ্য প্রযুক্তিতে উন্নয়ন ইত্যাদির সাথে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এই শব্দগুলোই বারবার চখের সামনে আসে। উন্নয়নের মহাসড়ক শব্দটি  এত বহুল চর্চা হচ্ছে যে, শব্দগুলো যুগলবন্দী হয়ে অভিধানে স্থান নেওয়ার দাবিদার।


যাই হোক, এই উন্নয়নটা আসলে

Saturday, April 20, 2019

আমরা ভালোবাসার সম্পর্কে যেমন প্রেমিক বা প্রেমিকা চাই


ভালো থাকুন ভালো রাখুন

এন জে শাওন

 

(ইহা নিতান্তই প্রেমের গল্প না। সাহিত্যবোদ্ধাদের ইচ্ছের গল্প)


আমার যে প্রেমিকা ছিল তাকে নিয়ে একদিক থেকে আমি চরম হতাশ ছিলাম।

আমি সাহিত্যবোদ্ধা না হলেও মোটামুটি বই পড়তাম। প্রেমিকাকে কল্পনা করতাম গল্পের নায়িকা হিসেবে।
অথচ সে ছিল ঠিক তার উলটো।

প্রেম শুরুর কিছুদিনেই বলছিলাম 'বিলাসী' এর মত সাথে থাকবে? মৃত্যুকে জয় করবো, তার উত্তর ছিল
" Who the hell this bilasi?" বিলাসীকে আমি প্রচন্ড ভালোবাসি তাই কথাটা স্বাভাবিক ভাবে নিতে পারিনি।

ওর সারল্যতায় একদিন

Friday, April 19, 2019

বাংলাদেশের পরিবেশ দূষণ/অবক্ষয় ও আমাদের ঘুমিয়ে থাকা

বাংলাদেশের পরিবেশ দূষণ/অবক্ষয় ও আমাদের ঘুমিয়ে থাকা

-এন জে শাওন


স্বেচ্ছায় গ্রেপ্তার হচ্ছেন লন্ডনের কিছু নাগরিক। কাদের জন্য বা কিসের জন্য গ্রেপ্তার হচ্ছেন? পৃথিবীকে বাঁচানোর জন্য মানুষদের বাঁচানোর জন্য।
আসেন খোলাসা করেই বলি, এক্সটিঙ্কশিয়ন রেবিলিয়ন নামে এক পরিবেশবাদী এনজিও এর উদ্যোগে লন্ডনের নাগরিকরা সরকারের পরিবেশের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য এই অভিনব পদ্ধতিতে পরিবেশ আন্দোলন চালচ্ছেন। তারা কোন সহিংস আন্দোলন চালাচ্ছেন না। তারা শুধু গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে বসে যাচ্ছেন । পুলিশ এসে তাদের নিয়ে তুলে নিয়ে যাচ্ছেন।
                                                                           ছবিঃ এএফপি

আমার বয়সী মানে ২৩ বছরের একজন আন্দোলনকারি ছাত্র এবিসি নিউজকে বলেন ‘"আমরা এখন কিছু না করলে এটি একটি বিপর্যয়মূলক প্রভাব ফেলবে," ।
অপরদিকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে অবস্থান নেওয়া ৩১ বছর বয়সী লরনা গ্রিনউড নামের এক আন্দোলনকারী বলেন, ‘আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা।

Saturday, April 13, 2019

মঙ্গল শোভাযাত্রা ও বাঙালীয়ানা


 মঙ্গল শোভাযাত্রা ও বাঙালীয়ানা

 এন জে শাওন


কিছু মানুষ ফতোয়া দিচ্ছে নববর্ষ হিসেবে আপনি এক গ্লাস পানি খেলেও আপনার ঈমান থাকবে না ।
অপরদিকে কিছু মানুষ ফতোয়া দিচ্ছে আপনি মঙ্গলশোভাযাত্রায় অংশগ্রহন না করলেই আপনি পাকিস্তান বিলং করেন মানে বুকে পাকিস্তান ধারণ করেন । আপনার বাঙ্গালীয়ানায় ঘাটতি আছে।

এ দুদলের মাঝে কোন পার্থক্য নেই । কেন

Thursday, April 11, 2019

নববর্ষ কি হিন্দুদের? ধর্ম যার যার উৎসব কার?

নববর্ষ ও ধর্মীয় দৃষ্টিকোণ?

"ধর্ম যার যার উৎসব সবার।"
বর্তমানে প্রচলিত ও বিতর্কিত একটি স্লোগান।

একদল অসাম্প্রদায়িকতার অজুহাতে এই স্লোগান দিয়ে ধর্মীয় উৎসবকে এর আওতায় আনতে চাচ্ছে।
বিপরীত দিকে একদল কথাটিকে শুধুমাত্র ধর্মীয় দিক থেকে নিয়ে সার্বজনীন উৎসবগুলোর ও বিরোধিতা করে আসছে।
শুধুমাত্র বুঝার ভুল কিংবা জেনেও হাঙ্গামা করার জন্যই লাইনটাকে বিতর্কিত করা হচ্ছে।
উৎসব বলতে এখানে যেখানে একটা নির্দিষ্ট সম্প্রদায়/গোষ্ঠী/দল একসাথে কোন এক নির্দিষ্ট (সাধারণত ঐতিহাসিক) কারণে আনন্দে মেতে উঠে।

উৎসব শুধুমাত্র ধর্মীয় হয় এরকম না। উৎসব বিভিন্ন ধরণের হতে পারে।
যেমন: